ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোয়াইনঘাটে আলেম সমাজ নিয়ে পুলিশের মাদক বিরোধী আলোচনা সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উমর ফারুক। তিনি বলেন, ‎মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তরুণ ও যুবসমাজকে এই প্রাণঘাতী মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

‎মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা হোসেন আহমদ গনিকান্দি-র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‎মাওলানা ফয়জুল করিম, শিক্ষা সচিব, দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসা।মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাবেক ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা পরিষদ।

‎আলোচনা সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, মাদক সমাজ ও জাতীয় জীবনের জন্য এক চরম অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, সুশীল সমাজ ও প্রশাসনকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।