ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:২৮ এএম
ইউএনও ফেরদৌস আরা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বুধবার সকাল ৭টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে অসুস্থ বোধ করলে তিনি চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে তিনি ঢাকায় চিকিৎসার জন্য যান। মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের সঙ্গে আলোচনা শেষে জানা গেছে, তার শ্বশুরবাড়ি দাউদকান্দি এলাকায় দাফন করা হবে।