× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৫৭ এএম

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির আরও ১০ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৫৭ এএম

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় আরও ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সরাইল উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারা বিএনপি জোটের প্রার্থী ও খেজুর গাছ প্রতীকের বিপক্ষে কাজ করছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন শাখার শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শাহাজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়ে মাঠে ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এ আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Link copied!