ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাচোলে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে গণসংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:২১ পিএম
নাচোলে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে গণসংবর্ধনা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ সংবর্ধনা কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নেজামপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেজামপুর বাজারে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন দিয়ে বরণ, গণসংবর্ধনা প্রদান করেন নেজামপুর ইসলামী যুবসংঘ, বাজার ব্যবসায়ী, গ্রীনভ্যালি একাডেমি, আলিম মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা। পরে বরেন্দা গ্রামের সকল পেশাজীবী মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। 

গ্রামবাসীর সামাজিক উন্নয়নমূলক কাজের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার, সূতিহার দিঘি, গত বছর বহিরাগতরা লিজ পেয়েছেন। সেই ঝামেলা নিরসনের বিষয়ে আলোচনা করেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, আপনাদের সমাজের দিঘি আপনাদেরই থাকবে। আমি সেই ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। সেখান থেকে হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ করে মুরগীডাঙ্গা ও বকুলতলা বাজারে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গোসাইপুর গ্রামে ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যার পর দোগাচ্ছী গ্রামে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমির ওবাইদুল্লাহ, নিজামপুর গ্রীনভ্যালি একাডেমির পরিচালক ইকবাল হোসেন, ইসলামী যুবসংঘের সাধারণ সম্পাদক জায়েদ আলী, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী ও বিশিষ্ট চিন্তাবিদ সফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।