চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সামাজিক কার্যক্রম হিসেবে শহরের বড় ইন্দারা মোড়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ কার্যক্রমের আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকর, পৌর আমির গোলাম রাব্বানি এবং দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

