চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।
-20260308140654.webp)

