× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:২২ পিএম

চট্টগ্রামে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন নারী প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:২২ পিএম

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাকিলা ফারজানা। ছবি- সংগৃহীত

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাকিলা ফারজানা। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাকিলা ফারজানা তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল থেকে সরে দাঁড়ান।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আপিল আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে তার প্রার্থিতা সংক্রান্ত আপিলের আর কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

এর আগে যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় গত ৩ জানুয়ারি চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

এদিকে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশন মোট ৩৬টি আপিল আবেদনের নিষ্পত্তি করে। এর মধ্যে ১৯টি আবেদন মঞ্জুর, ১৩টি আবেদন নামঞ্জুর এবং ২টি আবেদন স্থগিত রাখা হয়। শুনানি চলাকালে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শুরু হয় গত ১১ জানুয়ারি। প্রথম দুই দিনে ১৪০টি আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন ১১০টি আবেদন মঞ্জুর এবং ২২টি আবেদন বাতিল করে।

রূপালী বাংলাদেশ

Link copied!