× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:০৮ পিএম

স্বামীর ছুরি প্রাণ নিল সালমার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

রোববার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার 'বি' ব্লকের ১৪ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে জসিম উদ্দিন তার স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!