ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে খামারে ডাকাতদের তাণ্ডব, ৭ গরু লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা খামারের কর্মী মোহাম্মদ বাচ্চু মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত ব্রাদার্স অ্যাগ্রো খামারে এ ঘটনা ঘটে।

আহত বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের মতে, তার মাথা ও দুই পায়ে গুরুতর জখম রয়েছে।

খামারের মালিক সৌদি আরবে ওমরাহ পালনরত থাকায় কর্মীই খামারের দায়িত্বে ছিলেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।