ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিএসআইআর কর্মচারী কল্যাণ পরিষদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৪৫ পিএম
৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি। ছবি : রূপালী বাংলাদেশ

পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএসআইআর কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন) চট্টগ্রামের নেতারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পঞ্চম দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন ২ ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. আছাদুর রহমান জুয়েল, বিসিএসআইআর কর্মচারী ইউনিয়নের সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হোসেন, সহসভাপতি মো. আব্দুল খালেক, সোয়েব উল্ল্যা, টিকলু তালুকদার, বুলবুল বিন সহিদ, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, সুলতান মাহমুদ সুজন, গোলাম রব্বানী, ইসরাত জাহান, মো. আমিনুর রহমান, খয়বর রহমান, মো. সাইফুল ইসলাম ও মীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য গেজেট জারি করতে হবে। সরকারি কর্মচারীদের যে বেতন প্রদান করা হয়, তা দিয়ে তাদের সংসার খরচসহ উচ্চমূল্যের বাজারে জীবনযাপন করা অতীব কষ্টকর।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তারা আরও বলেন, আমরাও মানুষ, ক্ষুধার জ্বালা, পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার আমরা কোনোভাবেই বহন করতে পারছি না।