ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৪৮ এএম
স্কুল থেকে সিসি ক্যামেরা চুরি। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

কেন্দ্র-সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা সেটি ভেঙে নিয়ে যায়। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমি ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন। কাউকে ছাড় দেওয়া হবে না।