ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০০ পিএম
বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

সারাদেশের ন্যায় চট্টগ্রামে বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার, বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দি প্রমুখ। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ রোপণ করেছিল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নেয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভাষার চর্চা ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিশ্ব দরবারে বাংলা ভাষার মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভাষার সঠিক ব্যবহার ও চর্চার মাধ্যমে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।