× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৪৪ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে ভেঙে ফেলা হলো কালভার্ট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৪৪ পিএম

জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী। ছবি : রূপালী বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী। ছবি : রূপালী বাংলাদেশ

সন্ত্রাসীদের ধরতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজারের বেশি সদস্য কয়েক ভাগে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আর সন্ত্রাসীরাও অভিযান বাধাগ্রস্ত করতে জঙ্গল সলিমপুরের কিছু দূরের একটি খালের ওপর কালভার্ট ভেঙে দেয়। 

অভিযানের সময় সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান বলেন, পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে কর্মপরিকল্পনা তৈরি করে অভিযান পরিচালনা করছে।

অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান বলেন, জঙ্গল সলিমপুরের বড় এলাকা হওয়ায় সেখানে বিভিন্ন ভাগে অভিযান চালানো হচ্ছে। পুরো অভিযান শেষ হলে বোঝা যাবে কী উদ্ধার হয়েছে।

অভিযান পরিচালনার সময় সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁজোয়া যানও রাখা হয়েছে বায়েজিদ লিঙ্ক রোড এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাধা দিতে ছিন্নমূলের পর আলী নগরের শুরুতে একটি বড় ট্রাক আড়াআড়ি করে রেখে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি নাজমুল হাসান।

কিছুদূরে খালের ওপর কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। খালে ইটবালি সিমেন্ট দিয়ে ভড়াট করে গাড়ি প্রবেশ করানো হয়েছে বলে জানা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!