ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাওলানা আবু তাহেরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:২৮ পিএম
আলহাজ্ব মাওলানা আবু তাহের।

দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলেমে দ্বীন ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহেরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (১৬ মার্চ)। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় পবিত্র লাইলাতুল কদরের দিন (২৭ রমজান) তিনি ইন্তেকাল করেন।

তিনি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর তৃতীয় পুত্র। এ ছাড়া মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক মরহুম ড. মাওলানা শিব্বির আহমদ (রহ.)-এর ছোট ভাই ছিলেন তিনি।

শিক্ষকতা জীবনে মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের ‘লন্ডন মসজিদে আজিজিয়া’ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসার সাবেক মোহতামিম, আনোয়ারা হাইলধর মাদ্রাসা, বাঁশখালী জুমহুরিয়া মাদ্রাসা এবং সিএমবি আল-মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা ও দায়িত্ব পালন করেন। পাশাপাশি জলদী মিয়ারবাজার জামে মসজিদের খতিবসহ অসংখ্য মসজিদ-মাদ্রাসায় মোহতামিম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি বাঁশখালী জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একই প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। এ ছাড়া তিনি বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব, তরুণ লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের পিতা।

এ উপলক্ষে আজকের দিনে মুহা. মিজান বিন তাহের তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।