চট্টগ্রামের বাঁশখালীতে মাদক রাখার অপরাধে মো. হেফাজ নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মে) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. হেফাজ (২৯) ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সামগ্রীসহ আটক হন মো. হেফাজ।

