ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪টি গাড়ি উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ও চুরির কাজে ব্যবহৃত মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ও অপরাধে ব্যবহৃত ২টি প্রাইভেটকার, ১টি পিকআপ ভ্যান এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে গাড়ি চুরি চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।