× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:০৭ এএম

সীতাকুণ্ডের আ.লীগ নেতা, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:০৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের মুন্সী বাড়ি এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!