× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:১৮ এএম

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:১৮ এএম

হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু। ছবি : সংগৃহীত

হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ফরিদ (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত সেতুর মুখে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ পটিয়া উপজেলার হরিংখাইন গ্রামের বাসিন্দা। চাক্তাই থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম নগর থেকে বের হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪২৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল ও একটি মাহিন্দ্রা টেক্সিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক ফরিদ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মাহিন্দ্রা টেক্সিতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের চালক ঘটনার পর পালিয়ে গেছে। কর্ণফুলী থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!