জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (৩১ মে) রাতে উপজেলার পৌর এলাকায় পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) ও কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মোজেয়ার চৌধুরীর ছেলে মিন্টুকে (৪২) জীবননগর হাসপাতাল পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, জীবননগরে মাদক নির্মুল করতে নিয়মিত অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে গত রাতে ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আসামিদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


