ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক এক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।’

জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, ‘মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’