× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে পুনর্গঠন করে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল ট্রেডে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হবে, আর সবাইকে মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই।

রোববার (২২ মার্চ) কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা শিক্ষকতা বা গবেষণার মাধ্যমে দেশের জন্য অবদান রাখবে, তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। সাধারণ জনগণকে শুধু ডিগ্রিধারী বানানো নয়, কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা এখন সরকারের মূল লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের সনাতনী শিক্ষাব্যবস্থা কোটি কোটি বেকার তৈরি করেছে। এখন শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে। 

তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ শিক্ষার্থীদের হাতে কাজের দক্ষতা আনবে এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলবে।

সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও কৃষি খাতের উন্নয়নে ইতোমধ্যেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষা, প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করব। সেটাই সরকারের প্রধান লক্ষ্য, এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে।’

Link copied!