ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৬৪ বিজিবির আধুনিক সার্ভেইলেন্স সিস্টেমের সহায়তায় পরিচালিত এ অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা।

শনিবার (১১ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে।

মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।