ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চকরিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:২১ এএম
অভিযুক্ত বৃদ্ধ কামাল উদ্দিন

কক্সবাজারের চকরিয়ায় ৮ বছরের কন্যা শিশুকে তামাকচুল্লিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশু স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা মিনি বাজার এলাকায় এঘটনা ঘটে। 

শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কামাল একই এলাকার উদ্দিন মৃত নুরুছালামের ছেলে।

শিশুটির পিতা মাতা জানায়, বিকালে নূরী থেকে ফিরে বাড়ির পাশে বিলে তারা কয়েকজন শিশু খেলাধুলা করছিল। সন্ধ্যায় বাড়ি ফিরলে তার শরীরে রক্ত দেখতে পান। কিসের রক্ত জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করতে চাইলেও পরে প্রতিবেশী কামাল তাকে জোরপূর্বক তামাকচুল্লিতে ডেকে নিয়ে ধর্ষণ করার বিষয়টি বিষয়টি খুলে বলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।