× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৪:৫৪ এএম

প্রেমিকের বিয়েতে প্রেমিকার বিষপান, অতপর…

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৪:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আয়োজন দেখে বিষপান করেছেন জিন্নাত আরা (২২) নামে এক তরুণী।

গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

জিন্নাত লেমশীখালীর কবিরাপাড়ার নাজের হোসেনের মেয়ে। তার সঙ্গে নয়াঘোনা গ্রামের আবু হানিফার ছেলে রহিম উল্লাহর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি পরিবারের সিদ্ধান্তে অন্যত্র রহিম উল্লাহর বিয়ে ঠিক হয়। খবর পেয়ে প্রেমিকের বাড়িতে যান জিন্নাত। সেখানে বিয়ের আয়োজন দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে উপস্থিত লোকজনের সামনে বিষপান করেন।

পরে স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে গ্রাম-পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

জিন্নাতের বাবা নাজের হোসেনের অভিযোগ, বিষপানের পরও রহিম উল্লাহর পরিবারের সদস্যরা সহযোগিতা না করে উল্টো তার মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে নিয়েছেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!