× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:২০ পিএম

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা ও ইজিবাইকসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:২০ পিএম

টেকনাফে ইয়াবা ও ইজিবাইকসহ মাদক পাচারকারী আটক। ছবি- রূপালী বাংলাদেশ

টেকনাফে ইয়াবা ও ইজিবাইকসহ মাদক পাচারকারী আটক। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১টি ইজিবাইকসহ একজন মাদক পাচারকারীকেও আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় কোস্ট গার্ড টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ইজি বাইক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

 

তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!