× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:১৫ পিএম

জামায়াতের সমাবেশ শেষে সংঘর্ষ, আহত ১০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা শেষে ফেরার পথে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে জামায়াত আয়োজিত জনসভা শেষে ফেরার পথে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন: চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি রিফাত সানি, উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী, তার গাড়িচালক মামুন, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি রবিউল হোসেন রকি, জামায়াত নেতা জাকারিয়া রাসেল, মিঠু ও জামালসহ আরও কয়েকজন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, ‘সমাবেশ শেষে ফেরার সময় হাটবাইর এলাকায় বিএনপির সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে জামায়াত ও শিবির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত সাত জন নেতাকর্মী আহত হন।’

অন্যদিকে উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা জনসভা শেষে ফেরার পথে স্বেচ্ছাসেবকদল নেতা মিজান খাঁনের বাড়িতে হামলা চালায়। এতে আমি নিজে, একাধিক নারীসহ গ্রামের বেশ কয়েকজন আহত হন এবং আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।’

চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন জানান, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Link copied!