ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির সভাপতিকে আটকের পর থানা ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটকের খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং থানা ঘেরাও করেন। এ সময় তারা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অপর দিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা কোতোয়ালি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকাতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে তাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছিল।