× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৪১ পিএম

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৪১ পিএম

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের অস্থায়ী কমিটির পরিচিতি সভা ও উপজেলা কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকনসহ পদ বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সাংবাদিকদের জানান, দলের ভেতরে কিছু ‘দালাল চক্র’ রয়েছে, যারা  জুলাইকে পুঁজি করে ব্যক্তিস্বার্থে কাজ করছে। তাদের বিরোধিতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, নতুন কমিটি গঠনের ফলে একটি পক্ষের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, ইসরাফিল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের সময় নাবিলাকে দলীয়ভাবে ৫৫ লাখ টাকা প্রদান করা হলেও স্থানীয় নেতাকর্মীরা এর কোনো অংশ পাননি। এ ছাড়া, তাদের অবগত না করে রাতের আঁধারে ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । একই উপজেলায় পূর্বে একটি কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের কারণ জানতে চাইলে নাবিলা তাসনিদের সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। পরে তার সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!