× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৫৫ এএম

রেললাইনে ঝাঁপ, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৫৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরে রেললাইনে ঝাঁপ দেওয়া এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা ট্রেনে আটকে প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

দিনাজপুর রেলওয়ে থানার ওসি মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনের নিচে মাথাটি আটকে ছিল।

ট্রেনটির চালক এনায়েতুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ট্রেনটি সদর উপজেলার কাউগাঁ স্টেশন অতিক্রম করে ৪০৪/৭ ও ৪০৫ নম্বর সেকশনের মাঝামাঝি পৌঁছালে এক ব্যক্তি হঠাৎ সামনে ঝাঁপ দেন। ট্রেনের গতি বেশি থাকায় তখন থামানো সম্ভব হয়নি।

চালক আরও জানান, ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি করে। এ সময় ২১৫৫ নম্বর বগির নিচে মানুষের একটি মাথা আটকে থাকতে দেখে এক যাত্রী চিৎকার দেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাথাটি উদ্ধার করেন।

ওসি ফখরুল ইসলাম বলেন, মাথাটি উদ্ধারের পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির হাত ও পা উদ্ধার করা হয়। শরীরের অন্যান্য অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার করা মাথা ও হাত-পা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!