লালমনিরহাটে রেলের কোয়ার্টারে থাকেন বহিরাগতরা, রাতে বসে মাদকের হাট
মার্চ ২৯, ২০২৬, ০৪:৫৭ পিএম
লালমনিরহাট রেলওয়ে বিভাগের ৭০০ আবাসিক কোয়ার্টার এখন বেদখল ও ঝুঁকিপূর্ণ। ভবনের ছাদ ও দেয়ালে ফাটল, জানালা-দরজা নেই, পাকা ছাদ বিধ্বস্ত, ইটের ফাঁকে ফাঁকে আগাছা জন্মেছে। তারপরও কিছু কোয়ার্টারে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছেন দখলদাররা। রাতে চলে বেআইনি কাজ, বসে মাদকের হাট। দেখে মনে হয় ভুতুড়ে বাড়ি।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১০০...