ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘোড়াঘাটে নিরাপত্তা চেকপোস্ট জোরদার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১১:১৯ এএম
সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে হিলি মোড় ও রানীগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) মেজর আবু সাদাত মো. মুক্তাদিরের নেতৃত্বে এবং ঘোড়াঘাট পুলিশ সদস্যদের সহযোগিতায় এই চেকপোস্ট পরিচালিত হয়।

চেকপোস্টে বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় সূত্র জানায়, রাতে অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন ঠেকানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেজর আবু সাদাত মো. মুক্তাদির জানান, জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা কমাতে ভবিষ্যতেও সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল এবং চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন।