ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাদুল ওই এলাকার আহাদ আলীর ছেলে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন।

পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি ধরা পড়ে এবং অভিযুক্ত পালিয়ে যায়। ভুক্তভোগী নারীর পরিবারের দায়ের করা এজাহারের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে চলে যায়। তখন থেকেই অভিযুক্তকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।