দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে হাকিমপুর থানার ১ নম্বর খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন।
গ্রেপ্তাররা হলেন- মো. পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), মো. লাল চান আলী (২৭), পিয়ারুল ইসলাম (২৭), মো. আজাদুল ইসলাম (৩৮), মো. শাহিন বাবু (৩২), মো. মারুফ হোসেন (১৯) ও মো. নুর জামান (৩৬)। তাদের মধ্যে অধিকাংশ মাধবপাড়া (আলুহাটি মোড়), হাকিমপুর এবং উত্তর কাটলা ও চন্ডীপুর (কাটলা) দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা।
হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলছে।


