× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৬:৩৬ পিএম

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা আদান-প্রদান করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের কাছে মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি জানায়, এই আয়োজনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

এ সময় বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিলি চেকপোস্ট (সিপি) ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলাউদ্দিন। অপরদিকে বিএসএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতের হিলি ক্যাম্প কমান্ডার রোহিত শর্মা।

মিষ্টি বিনিময়ের সময় উভয় বাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। তারা সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!