× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৬ এএম

‎ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান দিল সমাজকল‍্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৬ এএম

মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই আতিকুর রহমান নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তুলে দেন

মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই আতিকুর রহমান নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তুলে দেন

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত সাত কৃষিশ্রমিকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা দেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।

এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ১৩ জন শ্রমিক ধান কাটার কাজে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং অন্তত ছয়জন আহত হন। স্বল্প ভাড়ায় ট্রাকে করে তাঁরা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা যায়।

নিহতদের মধ্যে চারজনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন- সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। অন্য তিনজনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন- আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।

একই গ্রামের একাধিক ব্যক্তি নিহত হওয়ায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!