× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:১৩ পিএম

সালথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরের সব পুড়ে ছাই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:১৩ পিএম

ছবি:  রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাগা আগুনে এক কৃষকের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নকুলহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কৃষক আজম মোল্যার ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ভেতরের আসবাবপত্র ও মালামাল দগ্ধ হয়।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, আগুনে আমার বসতঘরসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!