× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৩১ পিএম

ফেনীতে আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

রুপালী বাংলাদেশকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, জামায়াতের এক প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং ওই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!