× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৪৩ পিএম

সেবা দিয়েও এক বছর ধরে সম্মানী মিলছে না ইউপি সদস্যদের

মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৪৩ পিএম

সেবা দিয়েও মিলছে না সম্মানী। ছবি : রূপালী বাংলাদেশ

সেবা দিয়েও মিলছে না সম্মানী। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সরকারি অংশের সম্মানী পাচ্ছেন না। কিছু কিছু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে সম্মানী ভাতা পাওয়ার কথা, সেখানেও অনেক ভাতা বকেয়া। নিয়মিত সেবা দিয়েও সম্মানী ভাতা না পাওয়ায় হতাশায় ভুগছেন ইউপি সদস্যরা।

ইউপি সদস্য ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মার্চ পর্যন্ত নিয়মিত ইউপি সদস্যদের সরকারি অংশের ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা। সে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে না। যা আসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে। ইউনিয়ন পরিষদের অংশের টাকা আংশিক পেলেও সরকারি অংশের টাকা প্রায় এক বছর বন্ধ বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, গত এক বছর ধরে সেবা দিয়ে আসছি। কিন্তু সরকারি অংশের সম্মানী ভাতা পাই না। ইউনিয়ন পরিষদ থেকে সামান্য কিছু পেয়েছি। ইউনিয়ন পরিষদেও অনেক বকেয়া। এমন একটা পেশায় আছি, যার কারণে দিনমজুর হিসেবে যে কাজ করব, এটারও সুযোগ নাই। না পারছি বলতে, না পারছি সইতে। কয়দিন পর ঈদ। পরিবার-পরিজনের বিষয়টি একবার চিন্তা করে দেখেন!

চরদরবেশ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, সরকারের পালাবদলের পর আমরা যারা নিয়মিত আছি, তাদের ইউনিয়ন পরিষদ থেকে গত ১৮ মাসের মধ্যে ছয় মাসের ভাতা দেওয়া হয়েছে। বাকিগুলো এখনো বকেয়া। এদিকে সরকারি সম্মানী ভাতাগুলোও বকেয়া হয়ে আছে। তবে আমরা যথাযথভাবে সেবা দিয়ে আসছি।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন বলেন, গত এক বছর সরকারি অংশের সম্মানী না পেলেও সেবাপ্রার্থীদের সেবা দিয়ে আসছি। আমাদের বাদও দিচ্ছে না, সম্মানীও দিচ্ছে না। আমাদের যেহেতু বাদ দেয় নাই, আমরা সম্মানীর দাবিদার। আমাদের সম্মানী দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। সামনে যে কয়দিন আছি, সেবা দিয়ে যাব।

চরদরবেশ ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হালিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে যে ভাতা দেওয়ার কথা, সেটি ইউপি সদস্যদের সহযোগিতায় গ্রাম পুলিশদের হোল্ডিং ট্যাক্স আদায় থেকে সমন্বয় করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ইউপি সদস্যরা নিষ্ক্রিয় হওয়ার কারণে এটি আদায় একেবারে অপ্রতুল। যার জন্য যথাসময়ে তাদের সম্মানী দেওয়া সম্ভব হয় না।

বগাদানা ইউনিয়ন পরিষদের সচিব সুবল চন্দ্র চন্দ বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের যারা নিয়মিত, তাদের উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে প্রায় দেওয়া হয়েছে। কিন্তু সরকারের অংশের যে ৩ হাজার ৬০০ টাকা সেটি গত মার্চের পর আর দেওয়া হয় নাই।

চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিরুল ইসলাম ভূঞা বলেন, পরিষদের ফান্ড প্রায় শূন্য ছিল। গত কিছুদিনে যে হোল্ডিং ট্যাক্স আদায় করেছি, ওখান থেকে পরিষদের অংশের তিন মাসের সম্মানী ভাতা পরিশোধ করেছি। এখনো প্রায় ১৫ মাসের বাকি আছে। সরকারি অংশের ও প্রায় বছরের অধিক বাকি।

ফেনী জেলার একমাত্র কর্তব্যরত নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, শুধু ইউপি সদস্য না ২০২৫-এর মার্চের পর থেকে আমি নিজেও চেয়ারম্যান হিসেবে সরকারের পক্ষ থেকে যে সম্মানী ভাতা পাওয়ার কথা, সেটি পাচ্ছি না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ইউপি সদস্যরা তাদের সরকারি অংশের সম্মানী ভাতার জন্য আমার কাছে অনেকে আসেন। উনাদের বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। জেলা থেকে সম্মানী না এলে আমরা দিতে পারি না। আমি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। এ ছাড়া পরিষদের প্রশাসকদের নির্দেশ দিয়েছি তারা যেন অন্তত পরিষদ থেকে যে ভাতা দেওয়ার, সেটি যেন দ্রুত দিয়ে দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!