× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:০৫ এএম

কালোবাজারে তেল বিক্রি করায় পাম্পের ম্যানেজারকে কারাদণ্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:০৫ এএম

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে মৌসুমী ফিলিং স্টেশন। ছবি : সংগৃহীত

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে মৌসুমী ফিলিং স্টেশন। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এর অপরাধে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে খুচরা বিক্রেতা হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা-পুলিশ সহযোগিতা করে।

সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!