ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ তিন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০১:৩৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় রেফার্ড করেন।

ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।