× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

গাজীপুরে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে বাসন সড়ক এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাসন সড়ক এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন থেকে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের বাসটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়।

দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা চালকসহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাসের সামনের অংশে আটকে পড়া অটোরিকশা থেকে হতাহতদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। পরে বাসের সামনের অংশ কেটে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং যাত্রী ওঠানামার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!