ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভা এলাকার পানিবন্দি প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ইশরাক সিদ্দিকী।

১৪ জুলাই মঙ্গলবার সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে পানিবন্দি পরিবারগুলোর মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. ইশরাক আহমদ সিদ্দিকী, জেলা পরিষদের সচিব নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, সদস্য সচিব এম আনোয়ার, রিজভী আহমেদ দুলাল, নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড়সহ শুকনো খাবার বিতরণ করা হয়।