× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:২১ পিএম

বোরো ক্ষেতে ট্র্যাপের তারে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতনিসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বোরো ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙ্গানো তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েন রাহেলা বেগম (৫০) ও তার একবছর বয়সী নাতনি সাইফান। এতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা। গুরুত্বর আহন হন শিশু সাইফান। তাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও (৫৫) বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
 
নিহত রাহেলা তেঁতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী এবং শিশু সাইফানের বাবার নাম সজিব সিকদার। ইরান একই গ্রামের হানিফ সিকদারের ছেলে।
 
বর্তমানে মৃতদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জনান ওই কর্মকর্তা। 

রূপালী বাংলাদেশ

Link copied!