ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:১২ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম তেলের সংকট তৈরির প্রমাণ পাওয়ায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল-আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুত করে বাজারে কৃত্রিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।