× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৪২ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার নিহত, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৪২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ড্রাইভার ও সুপার ভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে  সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়।

এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় বাসের ড্রাইভার ও সুপারভাইজার সহ ১২জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত সাহা বাসের ড্রাইভার মন্টু শেখও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষনা করেন।

আইনি প্রক্রিয়া শেষে ড্রাইভার ও সুপার বাজারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

আরবি/জেডআর

Link copied!