× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ এএম

নবীগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর শহিদ খান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বোয়ালিয়া বিলে একটি ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত শহিদ খান নোয়াগাঁও গ্রামের মৃত আফজল খান ও আলেছা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেলে শহিদ খান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বলেন, নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে শহিদ খোঁজার চেষ্টা চলছিল। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগের।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!