× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:০৫ পিএম

নানা বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে। পুলিশ মৃতদেহ এবং ঘাতক মাইক্রোবাস গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু মিম আক্তার মায়ের সঙ্গে নানা বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকেলে টমটম গাড়িযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আসার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে টমটম থেকে নেমে রাস্তা পারাপার করার সময় হঠাৎ দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস শিশু মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!