× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:১৫ পিএম

বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাড়ি সীমানা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই নশেদ মিয়া (৫৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই। নিহত নশেদ মিয়া  কবিরাজী করতেন।

ঘটনার পর থেকেই ঘাতক পালিয়ে গেছে। বানিয়াচং থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লার কিম্মতআলীর ছেলে নশেদ এর সাথে তার ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বাড়ির সীমান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই উত্তেজিত হয়ে  বড় ভাই নশেদ কে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।


 

আরবি/জেডআর

Link copied!