জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল কমিটি। একই সঙ্গে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর লিটন মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
লিটন মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের আদর্শ ধারণ করে তিনি ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি দলীয় নির্দেশনা মেনে ভবিষ্যতেও জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ বলেন, লিটন মিয়ার সাংগঠনিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। তার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল আগামী দিনে আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান।
-20260201192035.webp)

