× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:২১ পিএম

বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:২১ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী। ছবি- সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। দীর্ঘক্ষণ যুক্তিতর্কের পর আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি এবং পরে অন্য সময়ে তা ঘোষণা করা হবে বলে জানানো হয়।

যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নী। তিনি স্বামীর নেওয়া ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন। ওই ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!